1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকারে ভূমিকার স্বীকৃতি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : খ্যাতনামা মার্কিন সাময়িকী Time-এর প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। তালিকায় তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূ-রাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।
মুখবন্ধে উল্লেখ করা হয়, দেশের এক সংকটময় সময়ে—যখন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল এবং মানুষের মৌলিক অধিকার সীমিত হয়ে পড়েছিল—সেই পরিস্থিতিতে তারেক রহমান দৃঢ় নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলে এতে বলা হয়।
এছাড়া দেশে ফিরে “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা দিয়ে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত বাংলাদেশ গড়ার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করা হয়।
টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতিকে বাংলাদেশের জন্য গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি—এবং দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা নয়, দায়িত্ব হিসেবে দেখেন। জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, বিভাজন নয়, বরং দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com