1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে গুলির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ঘটনাটির জেরে দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।
শনিবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় পক্ষ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে।
এর আগে জানা যায়, প্রণালীটি অতিক্রম করার সময় একটি ভারতীয় সুপারট্যাঙ্কারসহ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ইরানের গুলির মুখে পড়ে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে জাহাজগুলোকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়।
ভারত স্পষ্টভাবে জানায়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তারা ইরানকে স্মরণ করিয়ে দেয়, অতীতে ভারতগামী জাহাজ চলাচলে তেহরান সহযোগিতা করেছিল।
নয়াদিল্লি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়ে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইরান প্রথমে প্রণালীটি উন্মুক্ত করার ইঙ্গিত দিলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে একটি জাহাজে গুলি চালানোর ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধও অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে এই উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com