1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অবরোধ উপেক্ষা করে ৫২টি জাহাজ নির্বিঘ্নে চলাচল করেছে বলে দাবি করেছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, গত ৭২ ঘণ্টায় এসব জাহাজ অবরোধ ভেঙে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাতে বলা হয়, গত সোমবার রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনে মোট ৫২টি জাহাজ ওই জলপথ ব্যবহার করে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী জাহাজ ছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সংঘাতের সূচনা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২ মার্চ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করে।
সংঘাত নিরসনে পাকিস্তান এর মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরান এর মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে স্থায়ী কোনো সমঝোতা হয়নি।
এরপর ২১ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব না আসা পর্যন্ত তা বহাল থাকবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত থাকার এই দাবি বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com