1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথমে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম.মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দিলারা শিরিন, চালিভাঙ্গা নৌ-ফাড়ির ইনচার্জ মোঃ আজমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন, মোঃ মাইনুদ্দিন মুন্সি (তপন), মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুবদলের সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন এবং পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com