1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ দীর্ঘায়িত করা হলে তা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, অবরোধ চলতে থাকলে ইরান এর উপযুক্ত জবাব দেবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অবরোধ যদি অব্যাহত থাকে, ইরান জবাব দেবে।” তিনি আরও দাবি করেন, এ ধরনের অবরোধ কার্যকর হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তার ভাষায়, “ভারত মহাসাগর অত্যন্ত বিস্তৃত, আমরা সহজেই এটি অতিক্রম করতে পারি—এর আগেও করেছি।”
এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ-অবরোধ আরও জোরদারের বিষয়টি বিবেচনা করছেন।
অন্যদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি-কে ঘিরে গুজব উড়িয়ে দেন রেজাই। তিনি বলেন, মোজতবা খামেনি সুস্থ ও সক্রিয় আছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। এরপর মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়। তবে গত কয়েক সপ্তাহে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মোজতবা খামেনি জীবিত আছেন।
সূত্র: আইআরআইবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com