1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাস্তবায়িত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ না হলে আরও ভালোভাবে উন্নয়ন করা সম্ভব হতো।
সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে না দেখে ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকার পুলিশ বাহিনীকে জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পুলিশ প্রশাসনকে সরকারের আয়না উল্লেখ করে তিনি বলেন, জনগণ সরকারের মূল্যায়ন অনেকটাই পুলিশের আচরণ ও ভূমিকার ওপর নির্ভর করে। তাই বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি আরও জানান, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com