1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এখন প্রোফাইলে লিখলেই তিনি মডেল-অভিনেত্রী!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি কেডেস্ক : একজন মানুষ হঠাৎ কিছু টাকা বা ত্রাণ বিতরণ করে, অথবা মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত হয়ে, কোনো রাজনৈতিক দলে নাম লেখালেই যেমন রাজনীতিবিদ হয়ে যায় না। তেমনি কেউ কোনো সুন্দরী প্রতিযোগীতায় আবেদন করেছিল, অথবা সম্পর্কের সুবাধে বা টাকা ও ক্ষমতার জোরে ২-৪টা নাটক, বিজ্ঞাপনের কোনো একটা কোনায় অংশগ্রহণ করলেই সে মডেল বা অভিনেত্রী হয়ে যায় না। এখন তো কারো অভিনয় করার শখ থাকলেই সে প্রোফাইল ফাইল-আপ করে মডেল-অভিনেত্রী দিয়ে!

‘রাজনীতিবিদ’, ‘অভিনেত্রী বা মডেল’ এ বিশেষণগুলোই বিশেষিত হওয়ার জন্য, নিজেকে সমৃদ্ধ করতে হয়! লোভ সংবরণ করে, রোজ একটু একটু করে সীমাবদ্ধ অন্ধকার কে দু-হাতে পেছনে ঠেলে, ঐতিহ্যের আলোর নিচে যেয়ে দাঁড়াতে হয়! মানুষের ভালবাসার পরীক্ষায় উর্ত্তীণ হতে হয়! প্রতিদিনের চর্চায় অভিনেত্রী বা রাজনীতিবিদ হয়ে উঠতে হয়! ধারণ করতে বা বহন করতে হয়। সেটা উঠাবসা, কথা, পোশাক, রুচি, পরিমন্ডল, পরিবার, দর্শন, ইত্যকার যাবতীয় সব কিছুতে! আপনি বহন করবেন আপনার আর্দশ আর জনগণ বহন করবে আপনার আকার, প্রকার ও সত্য।

এটাই সত্য! তাহলে কেন নিউজগুলো প্রতিদিন এমন হচ্ছে? আজ সকালে মডেল “মৌ” দেখে রীতিমত ঘাবড়ে গেলাম! অভিনেত্রী থানায় দেখে কুন্ঠিত হয়ে যায়!

বার বার একই হেডিংয়ে বিব্রত হয়, অভিনয় বা মডেলিং পেশায় থাকা মানুষের পরিবার! কারো ব্যাক্তিগত উচ্ছৃঙ্খলতাকে এত প্রচার করারই বা কি আছে? তাও কিনা যখন দেশে প্রতিদিন গড়ে ২৩০ থেকে ২৪০ জন মানুষ মারা যাচ্ছে! ডেঙ্গুসহ চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে দিশেহারা সারাদেশের মানুষ! প্রিয়জন হারিয়ে শান্তনার জায়গা নাই কারো! মৃত্যু এখন সংখ্যা শুধু! সেখানে প্রহসনের এই নিউজগুলো এত ফলাও করবার কি এত প্রয়োজন আছে?

ভাইজানেরা, আপনারা যাদের নিউজ নিয়ে এত হামলে পড়েছেন, তাদেরকে আপনাদের এই নিউজের আগে ওই পরিচয়ে কেউ চিনতো না। মিডিয়া পঁচলে দেশ আলোকিত হবে না! মিডিয়াই দেশের একটা ঐতিহ্যের আলো ধরে রাখে,বহন করে। পারলে সে আলোটুকু রক্ষা করেন। এসব আগাছা নিরবে বেছে ফেলেন। আর হ্যাঁ, আগাছা কিন্তু আগাছায়! এর কোনো আলাদ নাম নাই। না সংস্কৃতিতে না রাজনীতিতে।

লেখক: অভিনয়শিল্পী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com