1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যেই শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

নতুন পাসপোর্টে ফিরছে ‘Except Israel’, অনলাইন জুয়া ঠেকাতে আসছে আধুনিক আইন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৪ মে ২০২৬ :
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একদিনের মধ্যেই সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সরকারের নির্দেশনায় মাত্র তিন দিনের মধ্যে ডিএনএ ও ময়নাতদন্ত প্রতিবেদন সম্পন্ন করে পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত করা হয়েছে, যা আজ আদালতে দাখিল করা হচ্ছে।
তিনি জানান, মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন করা হয়েছে, যা ঈদের ছুটিতেও কার্যক্রম চালিয়ে যাবে।
এ সময় পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন পাসপোর্টে পূর্বের মতো ‘Except Israel’ শব্দগুচ্ছ পুনর্বহাল করা হবে। তিনি বলেন, এটি দেশের জনগণের দীর্ঘদিনের দাবি এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত।
মাদক মামলার জট কমাতে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে যুগোপযোগী ও আধুনিক আইন আনা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনেই বিলটি উত্থাপন করা হবে।”
মুক্ত গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র ও সামাজিক অগ্রগতির জন্য অপরিহার্য। তবে জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com