1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে আলোচনায় আসা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে রাজসিক সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। সোমবার (২৫ মে) সন্ধ্যায় মহিষটির ক্রেতা নিতে এলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।
এর আগে দুপুর থেকেই পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে মহিষটিকে গোসল করিয়ে বিশেষভাবে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়। পরে রাজকীয় পোশাক পরিয়ে, রঙিন স্মোকের আয়োজনের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয় ‘ডোনাল্ড ট্রাম্প’-কে। এ সময় খামারের মালিকপক্ষ ও উপস্থিত দর্শনার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
মহিষটির সাদা রঙ, চুলের ধরন ও চোখের গড়ন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে রেখেছিলেন। মহিষটি ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায় ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খবর।
রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে কষ্ট লাগছে। তবে কোরবানির ত্যাগের মহিমায় তাকে বিদায় জানাতেই হবে। আমরা আজীবন মহিষটিকে মনে রাখব।”
অন্যদিকে ক্রেতা সামির বলেন, “মহিষটি অনেক আগেই কিনেছিলাম। পরে জানতে পারি এটি ভাইরাল হয়েছে। এখন আমার এলাকার মানুষও অধীর আগ্রহে মহিষটিকে দেখার অপেক্ষায় আছেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com