1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৪ রুশ কূটনীতিক বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

রেডিও ফ্রি ইউরোপের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে অন্তত ২০০ রুশ কর্মীকে বহিষ্কারের কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন পাল্টা এই পদক্ষেপ নিয়েছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, যে ২৪ কূটনীতিককে আমেরিকা বহিষ্কার করেছে তাদের স্থলে নতুন কূটনীতিক পাঠানো সম্ভব হবে না। কারণ আমেরিকা হঠাৎ করে রুশ কূটনীতিকদের ভিসা দেয়ার আইন কঠিন করে ফেলেছে। তার দেশের কূটনীতিকদের কাল্পনিক অভিযোগে বহিষ্কার করছে আমেরিকা বলে দাবি করেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে আমেরিকায় নিযুক্ত রুশ কূটনীতিকদের দায়িত্ব পালনের মেয়াদ কমিয়ে তিন বছর করে দেয় ওয়াশিংটন। অন্য কোনো দেশের কূটনীতিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়নি।

মার্কিন সরকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ ও আমেরিকায় সাইবার হামলা চালানোর জন্য মস্কোকে দায়ী করে গত মার্চ মাসে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। এরপর আমেরিকা ও রাশিয়া পরস্পরের আটজন করে কূটনীতিককে বহিষ্কার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com