1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দিনভর জল্পনা কল্পনা শেষে মুর্তি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মুর্তি পাওয়ার খবর আসে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে। দিনভর চেষ্টার পর পরিত্যাক্ত অবস্থায় ধান ক্ষেত হতে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করে পুলিশ।
২৬ মে মঙ্গলবার সকাল ১০টা হতে মুর্তি উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। বিষয়টি উক্ত অফিসার থানার ওসি মো. মিজানুর রহমান কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এসআই (নিঃ)লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার অনুমানিক মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। এবিষয়ে একটি জিডি করা হয়েছে জিডি নং-১৩৩৯। এরিপোর্ট লেখা প্রযন্ত মুর্তিটি বোচাগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com