1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পেকুয়ায় বিদ্যুতের আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতঘর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি;( কক্সবাজার পেকুয়া) থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদরে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন লেগে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই।
রবিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ল পূর্ব বিলহাসুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব বিলহাসুরা এলাকার মৃত ফজর আলীর ছেলে কাদের হোসেনের বাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কাদের হোসেন জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরো বলেন, আগুনে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং হাঁস-মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। এক সপ্তাহ আগে ব্র্যাক ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকাও আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা খুবই অসহায় অবস্থায় আছে। ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছি। চেয়ারম্যানের পক্ষ থেকেও সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি বলে স্থানীয়রা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com