1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ০৭:১০ ঘটিকা হতে ০৮:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ভোলাহাট থানাধীন ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসামিদের নিজ বাড়ি থেকে আটক করেন এবং তাদের হেফাজত থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করেন।

​মোসা. তাজেনুর বেগম (৫৩), স্বামী- অজ্ঞাত, সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​মো. সাবিরুল ইসলাম (৩১) (তাজেনুর বেগমের ছেলে), সুরানপুর গ্রাম, ভোলাহাট।
​মোসা. ববিতা খাতুন (২৫), সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট।​অভিযানকালে তাদের যৌথ হেফাজত থেকে সর্বমোট ১ (এক) কেজি গাঁজা এবং ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সারাদেশে ও জেলা পর্যায়ে নিয়মিত এ ধরনের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com