1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় একদিনে ৮ জনের মৃত্যু কুমিল্লায়, নতুন শনাক্ত ১১৯০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৮ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন তিনজন এবং মনোহরগঞ্জের দুইজন মারা গেছেন। এছাড়া দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার (২ আগস্ট ) বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩ হাজার ৭৩২টি নমুনা পরীক্ষায় ১১৯০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২৭৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৫২ জন, আদর্শ সদরে ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চান্দিনায় ৪৫জন, চৌদ্দগ্রামে ২৩ জন, দেবিদ্বারে ৫৩ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ৭৮ জন, লালমাইতে ৪৫জন, নাঙ্গলকোটে ৬৯জন, বরুড়ায় ৯৬ জন, মনোহরগঞ্জে ৩৪জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনায় ২৫ জন, তিতাসে ২৯ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৫৫ জন।

এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com