1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় এক যুবদল নেতাসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে ভুক্তভোগী সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি রুজু করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে রিপনসহ আরও ৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। ওই সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে চড়াও হয়। তারা আমিরীকে জোরপূর্বক ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এই হামলার সূত্রপাত গত বছরের একটি সংবাদকে কেন্দ্র করে। ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সেই প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ প্রসঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com