1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নদীতে মিলল ৪৩ বছর আগে নিখোঁজ নারীর দেহাবশেষ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নদীতে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে ৪৩ বছর আগে নিখোঁজ এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কানেক্টিকাট নদী থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয় বলে রোববার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গাড়ির মালিক ১৯৭৮ সালে নিখোঁজ আলবার্টা লিম্যান নামে এক নারী। আলবার্টা ওই বছরের ২৫ জুলাই নিখোঁজ হন। সে সময় তার বয়স ছিল ৬৩ বছর।

কয়েক দশক ধরে গাড়িটি পানির নিচে ছিল বলে ধারণা করছে পুলিশ। ডুবুরিরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে গাড়িটি উদ্ধার করেছে বলে নিউ হ্যাম্পশায়ার স্টেট পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।

পুলিশ আরও জানান, পানির ১৪ ফুট নিচে গাড়িটি উল্টে ছিল। গাড়ির অর্ধেক অংশ নদীর নিচের কাদার মধ্যে ছিল বলে জানা গেছে।

গাড়িটি কীভাবে নদীর নিচে গেল সে ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com