1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করলে শূলে চড়ানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বঙ্গবন্ধুর নামে কেউ চাঁদাবাজি করলে তাকে শূলে চড়ানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি করা হলে শূলে চড়ানো হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে বিলবোর্ডে প্রদর্শিত হবে। এই উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ ও বাংলাদেশ ফিন্যান্স। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

সম্পর্কিত খবর
আসিয়ান জোটের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে টিকার কোনো সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের বোঝা বহন সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটা খুব ভালো উদ্যোগ। এখানে কোনো চাঁদাবাজি হচ্ছে না। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি হলে শূলে চড়ানো হবে। বঙ্গবন্ধুর নামে চাঁদাবাজি কাম্য নয়।

অনুষ্ঠানে আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ২৫ লাখ ও বাংলাদেশ ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ২৫ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com