1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিপদ টের পেয়ে কাবুল দূতাবাসকে যে নির্দেশ দিল মার্কিন সরকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার।

যখন তালেবান একের পর এক আফগান প্রদেশ দখল করে চলছে তখন মার্কিন সরকার এই নির্দেশ দিল।

মার্কিন সরকার আশঙ্কা করছে- এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

মার্কিন সরকার মনে করছে, তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে। মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এর একদিন পর মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, দলিল-দস্তাবেজ ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেওয়া হলো। মার্কিন সরকার চাইছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন।

এদিকে দূতাবাস কর্মীদের সরিয়ে আনার জন্য যে তিন হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে পেন্টাগন তাদেরকে কাবুলে মোতায়েন করা হবে। অথচ কিছুদিন আগে অনেকটা গোপনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন সরকার। আকস্মিকভাবে মার্কিন সেনাদেরকে প্রত্যাহার করার ফলে যে শূন্যতা সৃষ্টি হয় তার সুযোগ নিয়েই মূলত তালেবান গোষ্ঠী একের পর এক আফগান শহর দখল করে চলেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com