1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘অগ্নিপথ’ বিতর্কে উত্তাল ভারত: বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে

শুক্রবার (১৭ জুন) তৃতীয় দিনে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নতুন সামরিক নিয়োগ নীতির প্রতিবাদে বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গনা ও পশ্চিমবঙ্গসহ ৭টি রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এমনকি বিহারের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।

ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বিহারে আন্দোলন ও সহিংসতার ঘটনা বেশি। ওই রাজ্যে ট্রেনে আগুন, বাসের জানালা ও বিজেপির কার্যালয় ভাঙচুর এবং পথচারীদের ওপর পাথর হামলার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রণালয় অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন। ওই প্রকল্পে সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা চার বছরের জন্য মাসিক ৩০ হাজার থেকে ৪৫ হাজার রুপির চুক্তিতে সশস্ত্র বাহিনীর তিন বিভাগে যোগ দিতে পারবেন। তাদের বলা হবে ‘অগ্নিবীর’।

সেনাবাহিনীতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে এবং বাকিদের ১১ থেকে ১২ লাখ রুপি দিয়ে অবসরে পাঠানো হবে। দেওয়া হবে না পেনশনও। এরপরেই এই নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

পরে আন্দোলনের মুখে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ‘অগ্নিবীর’ হিসেবে চাকরিতে যোগদানের বয়সসীমা এককালীন (শুধু প্রথম বার নিয়োগের ক্ষেত্রে) বাড়িয়ে ২৩ বছর নির্ধারণ করে। তারপরেও উত্তেজনা কমছে না।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com