1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির: রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন। শেখ হাসিনার নির্দেশে আন্দোলনরত বিরোধীদলের নেতাকর্মীদের গুম করছেন, খুন করছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত-শিবির বানানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণে শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দুপুরে বিএনপির সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদের বাসভবনে এ দোয়া মাহফিল হয়।

রুহুল কবির রিজভী বলেন, যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। এটিই আজ অত্যন্ত সত্য কথা।

পুলিশ বাহিনীর উদ্দেশে রিজভী বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারা তো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের টেক্সের টাকায় আপনাদের বেতন হয়।

রিজভী বলেন, ‘কিছু সংখ্যক দুর্নীতিবাজকে বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী। এ বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হতো’।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দি করে রেখেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চায় সরকার। কারণ, খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ূর সিংহাসন আর থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকন, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com