1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অপু বিশ্বাসের মন্তব্যের দাঁতভাঙা জবাব দিলেন বুবলী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি সংবাদের লিংক শেয়ার করেন। যেখানে ক্যাপশনে লেখেন, ‘কী যে মজা।’ এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি। তবে তার শেয়ার করা সংবাদটি ছিল, শাকিবের কাছ থেকে অভিনেত্রী বুবলীর ডায়মন্ডের নাকফুল পাওয়ার খবর।

অপু বিশ্বাস সংবাদের লিংকটি শেয়ার করার বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। তবে সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রী বুবলীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন। আর অপুও যে বুবলীকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন, সেটাও অনুমেয়।

ঢালিউড কুইনের কাছে শাকিব খানের থেকে বুবলীর ডায়মন্ডের নাকফুল পাওয়ার বিষয়টি হাস্যকর মনে হয়েছে—এটা অপু বিশ্বাসের পোস্টে স্পষ্ট।

এদিকে অপু বিশ্বাসের পোস্টের পর ছাড় দেননি বুবলী। তিনিও পাল্টা ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে অপু বিশ্বাসের মন্তব্যের দাঁতভাঙা জবাব দিয়েছেন তিনি।

বুধবার (২৩ নভেম্বর) ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে এক স্ট্যাটাসে লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠলো ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় তার শয়নে-স্বপনে শুধুই আপনি, হাহাহা।”

প্রসঙ্গত শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। প্রথম ছেলে আব্রাম খান জয়, তার মা ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস এবং দ্বিতীয় ছেলে শেহজাদ খান বীর, তার মা অভিনেত্রী বুবলী। এছাড়া অভিনেতা ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির। তবে বুবলীর ভাষ্যমতে, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিয়ে হয় তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com