1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইনসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর আভিযানিক দল।

গ্রেপ্তার তরুণীর নাম মোছা. মুক্তি পারভীন (১৯)। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের মেয়ে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

র‌্যাবের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মুক্তি নামের ওই তরুণী। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তিনি হেরোইন সরবরাহ করে আসছিলেন। মাদকের কারবারে জড়িয়ে অল্পদিনেই তিনি প্রচুর অর্থের মালিক হয়েছেন। এ নিয়ে গোয়েন্দা সূত্রে তার বিরুদ্ধে কিছু তথ্য আসে। ওই গোপন তথ্যের সূত্র ধরে বেশ কিছুদিন ধরে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিলেন মুক্তা। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে হেরোইনসহ আটক করা হয়।

র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, আটক তরুণীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com