1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অলিখিত ফাইনাল জিতে সিরিজ আয়ারল্যান্ডের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে সহজেই হারালো আয়ারল্যান্ড। এর ফলে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল আইরিশরা। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে টানা জয় পায় তারা। পরের দুই ম্যাচে আফগানিস্তান কামব্যাক করে। এ কারণে পঞ্চম ম্যাচটা ফাইনালে পরিণত হয়। রুদ্ধশ্বাস সেই ম্যাচে জিতে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

বুধবার (১৭ আগস্ট) টসে জিতে আগে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এদিন মার্ক অ্যাডায়ার ও জশ লিটিলের বোলিং তোপে হাত খুলে খেলতে পারেনি আফগান ব্যাটাররা। উসমান গনি দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন। ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৫ ওভারে আফগানদের রান যখন ৫ উইকেটে ৯৫ তখন বৃষ্টি নামে। বৃষ্টি আর না থামলে সেখানেই শেষ হয় আফগানদের ইনিংস।

আয়ারল্যান্ডের পক্ষে অ্যাডায়ার ১৬ রান খরচে ৩ ও লিটিল ১৪ রান খরচে ২ উইকেট নেন।

জয়ের জন্য আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬। যা দুই বল ও ৭ উইকেট হাতে রেখে তুলে ফেলে তারা। মুজিব উর রহমান ফেরান এই ম্যাচেই ৩০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করা পল স্টারলিং ও অ্যান্ডি বালবার্নিকে। রাশিদ খান লরকান টাকারকে ফেরান বটে, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল জয় নিয়েই মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান ৯৫/৫ (১৫), জাজাই ১০, গুরবাজ ৪, জাদরান ৮, গনি ৪৪*, নাজিবউল্লাহ ১০, নবি ০, ওমরজাই ১৫*; লিটিল ৩-০-১৪-২, অ্যাডায়ার ২-০-১৬-৩

আয়ারল্যান্ড ৫৬/৩ (৬.৪), স্টারলিং ১৬, বালবার্নি ৯, টাকার ১৪, টেক্টর ৯*, ডকরেল ৭*; মুজিব ২-০-১৭-২, রাশিদ ২-০-১৭-১

ফলাফলঃ আফগানিস্তান ৭ উইকেটে জয়ী, ৩-২ ব্যবধানে সিরিজ জয়ী

ম্যাচসেরাঃ মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড)

সিরিজসেরাঃ জর্জ ডকরেল (আয়ারল্যান্ড)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com