1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশি দুই নারী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় নারী কাউন্সিলর হিসেবে দুজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। দেশটিতে বাংলাদেশিদের বসবাসের ইতিহাস প্রায় ৬০ বছরের। এ দীর্ঘ সময়ে এবারই প্রথম তারা নির্বাচিত হয়েছেন।

চার জন বাংলাদেশি নারী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তাদের মধ্যে লেবার পার্টির সাবরিন ফারুকী এবং লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদা বিজয়ী হন। এ দুজনই প্রথম বাংলাদেশি নারী হিসেবে অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে অংশ নেন।

করোনা মহামারিতে বিধিনিষেধে দুবার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে রাজ্যের ৫ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানা।

নির্বাচন পরিচালনায় সরকারের কোভিড-১৯ নিরাপদ পরিকল্পনার অংশ হিসেবে বাসিন্দাদের জন্য প্রাক-নির্বাচন ভোটিং ব্যবস্থা করা হয়েছিল। এ ব্যবস্থায় ভোটাররা নির্বাচনের আগেই গত ২২ নভেম্বর থেকে তাদের সুবিধা মতো যে কোনো দিন ভোট দিতে পেরেছেন।

মহামারির ঝুঁকিতে রাজ্য সরকার এ বছর অগ্রিম ভোটের জন্য নাগরিকদের উৎসাহিত করেছে। এরই অংশ হিসেবে ছিল পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাও।

এবারের রাজ্য কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী এবং কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা। তারা দুজনই বর্তমানের বিরোধী দল লেবার পার্টি মনোনীত প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিজিওনাল কাউন্সিল ডাব্বো থেকে নির্বাচিত হয়েছেন শিবলি চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com