1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আংশিক পরিবর্তন এনে ‘ইসি গঠন’ আইনের রিপোর্ট চূড়ান্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিছু পরিবর্তন এনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার নিয়োগ-সংক্রান্ত বিল চূড়ান্ত করেছে জাতীয় সংসদের আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সুপারিশ করা হয়েছে- নৈতিক স্খলনজনিত কারণে সাজা হলে কেউ আর সিইসি বা ইসি হতে পারবেন না।

কমিটির সভাপতি আওয়ামী লীগ সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বলেন, স্বায়ত্তশাসিত ও পেশাজীবীরা সিইসি বা নির্বাচন কমিশনার হতে পারবেন বলে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।

শহীদুজ্জামান বলেন, ‘প্রস্তাবিত আইনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত বিলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারের যোগ্যতা-অযোগ্যতার দফা ৬ এর (গ) উপ দফায় বলা হয়েছিল ‘‘নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি সিইসি ও ইসি হওয়ার অযোগ্য হবেন।’’ এক্ষেত্রে কমিটি ২ বছর কথাটি বাদ দেওয়ার সুপারিশ করেছে। এখন যে কোনো মেয়াদে সাজা হলেই একজন অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে দণ্ড বলতে কারাদণ্ড হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আরও একটি পরিবর্তন আনা হয়েছে বিলে। বলা হয়েছে, স্বায়ত্তশাসিত ও পেশাজীবীদের (যারা বিভিন্ন পেশায় নিয়োজিত) মধ্য থেকেও সিইসি ও ইসি হতে পারবেন। এটা আমরা যুক্ত করেছি এবং সকলে একমত হয়েছি।’

কমিটি সভাপতি আরও বলেন, ‘আশা করছি, আগামী বুধবার বিলটির চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন করতে পারব। বিল পাস হওয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখবে। তবে, আশা করছি রিপোর্ট উত্থাপনের পরদিনই পাস হবে বিলটি।’

উল্লেখ্য, এই বৈঠকে দুটি বিষয় বাদ দেওয়া হয়েছে। আগে নৈতিক স্খলনজনিত অপরাধের ক্ষেত্রে ২ বছরের যে বাধা ছিল, তা বাতিল করা হয়েছে। এখন যে কোনো মেয়াদে সাজা হলেই তিনি আর সিইসি বা ইসি হতে পারবেন না। আরেকটি হলো, স্বায়ত্তশাসিত ও পেশাজীবীদের থেকেও যে কেউ সিইসি-ইসি হতে পারবেন।

সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শামীম হায়দার পাটোয়ারি, বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com