1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আইপিএলে ইতিহাস গড়লেন আন্দ্রে রাসেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইপিএলে আজকের খেলায় মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এ মুহূর্তে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে গুজরাটের ব্যাটিং ইনিংসে বল হাতে অনন্য এক রেকর্ড গড়েন কেকেআরের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

বল করলেন মাত্র ওভার। আর এতেই ধসিয়ে দিলেন গুজরাটকে। এক ওভারে ৫ রান দিয়ে তিনি শিকার করেছেন ৪ উইকেট!

পরিসংখ্যান বলছে, আইপিএলে ১ ওভারের স্পেলে এটাই সেরা বোলিং। তাও আবার ডেথ ওভারে!

২০তম ওভারের প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও শেষ বলে যথাক্রমে অভিনব মনোহর, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া ও যশ দয়ালকে সাজঘরে ফেরান রাসেল। দয়ালের ক্যাচটি রাসেল নিজেই ধরেন। বাকি তিনটি ক্যাচ ধরেন রিঙ্কু সিং।

রাসেলকে যখন বোলিংয়ে আনেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার, গুজরাটের স্কোর তখন ৫ উইকেটে ১৫১। সেখান থেকে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান তুলল গুজরাট।

আইপিএলে এমন কীর্তি অবশ্য এর আগেও দেখিয়েছেন রাসেল। গত বছর ১৩ এপ্রিল চেন্নাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন এ ক্যারিবীয় তারকা।

তবে আজ এক ওভারে ৪ উইকেট নিয়ে নিশ্চিতভাবেই ইতিহাস গড়লেন তিনি। নিজেকেই ছাড়িয়ে গেলেন। তথ্যসূত্র: ক্রিকইনফো, ওয়ান ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com