1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আইসিসির মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। সব ফরম্যাটের ক্রিকেটে গত জুলাইয়ের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মাস সেরা খেলোয়াড়ের এই মনোনয়ন পেলেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিব ছাড়াও মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। জুলাইয়ের মনোনয়ন পাওয়া তিনজনই অলরাউন্ডার।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হলেন সাকিব।

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটে ব্যাট-ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন তিনি। সিরিজের একমাত্র টেস্টে পাঁচ উইকেট নেন সাকিব। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পাঁচ উইকেট নেন তিনি। মোট ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারির নেতৃত্ব দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ ছাড়া ব্যাট হাতে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতান সাকিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com