1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আগামীকাল সন্ধ্যা থেকে ৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় আগামীকাল ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে। এ জন্য উল্লেখিত সময় বিকল্পপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

২১ নভেম্বর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। সড়ক উন্নয়নকাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্পপথ ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

বিকল্পপথ ব্যবহারের অনুরোধের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে। তবে বিজ্ঞপ্তিতে বিকল্প পথ কোনগুলো তা জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com