1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আগামী বিশ্বকাপে ‘বাছাই পর্ব’ খেলতে হবে টাইগারদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত কোয়াটার ফাইনালে ৫ উইকেটের হারে সেমিফাইনালের স্বপ্ন ভেঙ্গেছে বাংলাদেশের। আর এই হারের কারণে গ্রুপ-২ তে পাঁচ নম্বরে অবস্থান এখন টিম টাইগার। আর তাই আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে সাকিবদের।

রবিবার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় নেদারল্যান্ড। ডাচদের এই জয়ে সেমিফাইনালের দরজা খুলে বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারে নেদারল্যান্ডের সেই জয়ই এখন গলার কাঁটা হলো বাংলাদেশের।

দক্ষিণ আফিকার বিপক্ষে পাওয়া জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে এখন নেদারল্যান্ড। বাংলাদেশেরও চার পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের চারে নেদারল্যান্ড। আর তাই পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ড।

চলমান বিশ্বকাপে সুপার টুয়েলভের দুই গ্রুপের শীর্ষ চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। আর বাকী দলগুলোকে খেলতে হবে বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইয়ের নতুন এই পদ্ধতি ৩১ মে এক বিবৃতিতে জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com