1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে: ইসরায়েলকে ইরানের সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে বুধবার তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দোলরহিম মৌসাভি।

ইরানের সেনাপ্রধান বলেন, ‌‘ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে এর জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে।’

জেনারেল আব্দোলরহিম মৌসাভি বলেন, ‘আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি, তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটা অংশ মাত্র।’

ইরানের সেনাপ্রধান আরও বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব। ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এই হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। সূত্র : ইরনা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com