1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আজও পুলিশের দখলে নয়াপল্টন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

৩১ অক্টোবর থেকে শুরু হওয়া বিএনপির ডাকা অবরোধের আজ তৃতীয় এবং শেষ দিন চলছে। গত দুই দিনের মতো আজ সকালেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা।

সকালে নয়াপল্টনে গিয়ে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। দুই দিকের সড়ক খোলা থাকায় নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কথা হয় পথচারী রফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, আমার অফিস বিজয়নগর হওয়ায় প্রতিদিন এই পথ দিয়েই অফিসে যাই। বিএনপির অবরোধ চলছে তবে আজ ছাড়াও গত দুই দিনে এই পথ দিয়ে যাওয়ার সময় বিএনপির কোনো নেতা-কর্মীকে এখানে ভিড় করতে দেখিনি, প্রতিদিনই দেখেছি কেন্দ্রীয় কার্যালয়ের তালা লাগিয়ে রাখা। অন্যান্য দিনের মতো আজও এখানে অনেক পুলিশ।

একই এলাকার একটি দোকান মালিক খোরশেদ আলম বলেন, অবরোধের এই তিন দিন এখানে বিএনপির কোনো নেতা-কর্মীদের আসতে দেখা যায়নি। প্রতিদিন এখানে অসংখ্য পুলিশ থাকে, কার্যালয়ও তালা মারা। অবরোধ চলাকালে কোনো নেতা-কর্মীকে এখানে দেখা যায় না। শুধু নিরাপত্তায় রয়েছে পুলিশ। আর আসে সাংবাদিকরা।

গত শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com