1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আজ জাতীয় পাট দিবস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ ৬ মার্চ (রোববার) জাতীয় পাট দিবস। এবার পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

পুরস্কার পাচ্ছে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক হিসেবে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জাকির হোসেন।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আ. রাজ্জাক প্রাং, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পীনার্স লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড।

এছাড়া বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (নারী) কোহিনুর ইয়াছমিন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) মো. আব্দুল হাকিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com