1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার নিজের বাসভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি।’

বিএনপির কাছে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।’

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের।

বলেন, ‘কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না; এ কোন ধরনের অভিযোগ? তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না? সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট; তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।’

‘এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক’- বিএনপির এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল; রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো- তখন কি মগের মুল্লুক মনে হয়নি? আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com