1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আধা সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকেও বিদেশ ভ্রমণ নয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণ সীমিত করা সংক্রান্ত নতুন আরেকটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, আগে যে পরিপত্র জারি করা হয়েছিল সেখানে উল্লেখিত বিধি-নিষেধ সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ওই বিধিনিষেধ প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিল থেকে অর্থ নিয়েও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ যেতে পারবেন না।

আজ সোমবার (১৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান-১ অধি-শাখার উপ-সচিব আ ফ ম ফজলে রাব্বী স্বাক্ষরিত পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণে বর্ণিত বিধি-নিষেধ (আগের পরিপত্রে বর্ণিত) সকল সংবিধিবদ্ধ, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ ব্যবহারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

অর্থ বিভাগ জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এটি কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে প্রথম দফায় পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com