1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স ২১ জন আবৃত্তিশিল্পী কবিতা নিবেদন করেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও ভালোবাসায় একুশটি কবিতা নিবেদন করেছে বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখার ২১ জন আবৃত্তিশিল্পী। শহীদ মিনার চত্বরে আয়োজিত আবৃত্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি মুসলেমিনা সুলতানা।

একুশের চেতনা ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভসংঘের ২১ জন আবৃত্তিশিল্পী বাংলাভাষার মর্যাদা, ভাষা আন্দোলনের ইতিহাস এবং দেশপ্রেমকে কেন্দ্র করে সাজানো আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ভাষা আন্দোলনের দিনগুলোর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স শাখার সাধারণ সম্পাদক এশা ইসলাম পায়েল, সাংগঠনিক সম্পাদক লিখা আক্তার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তানিয়া তানজি, কার্যকরী সদস্য লাবণ্য মল্লিক, নাজনীন নাহার তন্বী, শৌরিন সোমানী, নুরে জান্নাত, সাদিয়া জান্নাত শোন্নাহ, মিথিলা নাজনীন, নাদিয়া ইসলাম, ফাতেমী সুষম, সঞ্চিতা সেতু, সেঁজুতি মল্লীক, আনিকা তাহসিন, ইশরাত জাহান, নূরজাহান রহমান জেরিন, সানজিদা আক্তার সামিরা, রুদাবা আনসারী, রুকাইয়া জামিন নাজাত, উম্মে সুমাইয়া শ্রাবন্তী ও সীমা রানী সাহা।

একুশ কণ্ঠের একক আবৃত্তি পরিবেশনায় স্থান পায় ‘একুশে ফেব্রুয়ারি’, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘একুশের কবিতা’, ‘একুশ তুমি’, ‘একুশের গান’, ‘মাগো ওরা বলে’, ‘আজ সেই দিন একুশে ফেব্রুয়ারি’, ‘এই অক্ষরে’, ‘অমর একুশে’, ‘শহীদ মিনার জানে’, ‘বাংলা ভাষা’ এর মতো কালজয়ী কবিতাগুলো।

অনুষ্ঠানে সভাপতি মুসলেমিনা সুলতানা বলেন, শুধু আনুষ্ঠানিকতা নয়, একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সানজিদা আক্তার সামিরা বলেন,ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের প্রেরণা, আর সেই চেতনাকে জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।

শিল্পীদের আবেগময় পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় এবং একুশের চেতনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com