1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের ৪৮ দিন পর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় গুলিবিদ্ধ মো. নয়ন (২৫) ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। নয়ন ।

নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে। বর্তমানে কাঁঠালবাগান এলাকায় থেকে মোটরসাইকেলের গ্যারাজে কাজ করতেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কাঁঠালবাগান ঢালে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি।

নিহত নয়নের শ্বশুর মো. এরশাদ আলী জানান, নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। ওই এলাকায় গত ৪ আগস্ট দুপুরের দিকে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। ৪৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ না ফেরার দেশে চলে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com