1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আফগানদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আরও একটি অঘটনের দেখা মিললো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে। একপেশে আধিপত্যে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান।

শনিবার (৮ জুন) প্রভিডেন্সে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানেই থেমে যায় কিউইরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে আফগানরা। ওপেনিংয়ে ১০৩ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান। তবে অর্ধশতকের কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইবরাহিম।

অন্যপ্রান্তে ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস সাজান গুরবাজ। এ ছাড়া ১৩ বলে ২২ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ দিকে মিডল-অর্ডারের ব্যর্থতায় চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিন অ্যালেনকে ফেরান ফজলহক ফারুকি। তৃতীয় ওভারে কনওয়েকেও প্যাভিলিয়নে পাঠান তিনি।

এরপর উইকেট মিছিলে যোগ দেন রশিদ খান, মোহাম্মদ নবিরাও। বিপরীতে প্রতিরোধ গড়তেই পারেননি গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। ১৮ রানে ফিলিপস এবং ১২ রান হেনরি ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ১৫ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় কিউইরা। এতে ৮৪ রানের রাজসিক জয় পায় আফগানরা।

চারটি করে উইকেট শিকার করেন ফারুকি ও রশিদ। এ ছাড়া দুটি উইকেট নেন রশিদ খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com