1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমরা জনগণের চাকর: পলক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা জনগণের চাকর। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমাদের গাড়ির তেল হয়। আমাদের মতো জনপ্রতিনিধির উচিত জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ডিও বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লাখ ৫১ হাজার টাকার ডিও বিতরণ করা হয়।

পলক বলেন, দেশের ৪৯১টি উপজেলা দুর্নীতিমুক্ত হলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

তিনি বলেন, বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয় না। চাকরি নিতে কোনো ঘুস দিতে হয় না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৩৮ বছর অবহেলিত ছিল চলনবিলের মানুষ। বিদ্যুৎ, রাস্তা ও শান্তিহীন ছিল সিংড়া। যোগাযোগবিচ্ছিন্ন এলাকা ছিল। বিএনপি-জামায়াত নেতাদের বাড়ি বাড়ি ধরনা ধরে সার নিতে হতো। তেল-সারের জন্য জীবন দিতে হতো। এখন তেল-সারের জন্য জীবন দিতে হয় না। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দেওয়া হচ্ছে। সিংড়ায় ১ হাজার ১০০ গৃহহীনকে ঘর দেওয়া হচ্ছে।

সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয় না বলেও দাবি করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com