1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

আমি সমালোচনা পছন্দ করি: পরীমনি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সমালোচনা পছন্দ করেন জানিয়ে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি বলেছেন, সমালোচনার কারণে তিনি কখনো পিছপা হন না বরং আরও সামনে এগিয়ে যান। আজ শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে সবসময় শক্তিশালী করে।’

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত সোমবার পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন বুধবার বনানী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও কোনো সহায়তা পাননি বলে জানিয়েছিলেন পরীমনি। চার দিনে যারা ঘটনাটি জেনেছেন, তাদের অনেকেই উল্টো ‘দমিয়ে রাখার’ চেষ্টা করেছেন বলে জানান তিনি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলার পর মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। নিজের সাহসী অবস্থানের কারণে অনেকের সমর্থন পেলেও কেউ কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে নিন্দায় মুখর হয়েছেন।

তাদের উদ্দেশে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনির প্রতি সমর্থন জানিয়ে এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন, তোমার স্থান থাকবে প্রকৃত প্রেমীদের অন্তরে।’ কলকাতা থেকে একজন লিখেছেন, ‘কলকাতা থেকে আমরা তোমাকে ভীষণ পছন্দ করি। চিন্তা করো না, তুমি একদিন বিচার পাবে।’

এর আগে কয়েকটি সংবাদমাধ্যমে তার বাসার ঠিকানা প্রকাশ করায় পরীমনি ফেইসবুকে লিখেছেন, ‘যেসব পত্রিকা আমার বাসার ঠিকানা ছেপেছেন বা প্রকাশ করেছেন, তারা আমার জীবনের নিরাপত্তার যেকোনো সমস্যায় দায়ী থাকবেন।’

পরীমনি দুই-তিন ধরে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সেটিকে করোনাভাইরাসের উপসর্গ বলে প্রচারের পর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘তার শুধুই জ্বর রয়েছে। শ্বাসকষ্ট কিংবা গলাব্যথা নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com