1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমেরিকায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা শুনেছি : কাদের মির্জা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি এবার আমেরিকায় গিয়ে জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা শুনেছি। সেখানে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবেরও প্রশংসা শুনেছি। তারা আমাকে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তা অতীতে কেউ করেনি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। বিশেষ করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুনর্বাসিত করায় ভূয়সী প্রশংসা শুনেছি। মানবতার নেত্রী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা।

বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আজ সকালে আমি চিকিৎসা শেষে ঢাকায় এসেছি। সেখান থেকে কোম্পানীগঞ্জে এসেছি। আপনারা জানেন আমার পেটে দুইটা টিউমার ছিল। ডাক্তার এবার কোনো টিউমারের জীবানু পায়নি। শুধু ডায়াবেটিস আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এর আগে সকালে যুক্তরাষ্ট্র থেকে ফলোআপ চিকিৎসা শেষে ১৪ দিন পর একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সেখান থেকে সরাসরি তিনি কোম্পানীগঞ্জে আসেন।

মেয়র আবদুল কাদের মির্জার সফরসঙ্গী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী বলেন, গত ২৯ জুলাই ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান কাদের মির্জা। আজ সকালে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। বর্তমানে আমরা কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। আবার ছয় মাস পর উনাকে চিকিৎসক ফলোআপের জন্য যেতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com