1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। দেশে বর্তমানে তেলের দাম বেড়ে গেছে।

তিনি বলেন, দেশে তেমন কোন জ্বালানি সংকট নেই । তবে একটি চক্র ফায়দা লুটতে কাল্পনিক জ্বালানি সংকট সৃষ্টি করছে । তবে তিনি বলেন পেট্রোল পাম্পগুলোর সামনে অনেক মটর সাইকেল দাঁড়িয়ে থাকতে দেখেছি। তিনি বলেন , বিদ্যুতের সংকট দূর করতে আমরা চেষ্টা করছি । কোনভাবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয সে লক্ষ্যে কাজ করছি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে
ঢৈঊটিন চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রফিকুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জেলা সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন ও এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস,সদর ইউএনও খায়রুল ইসলাম প্রমুখ।

মির্জা ফখরুল সবাইকে গুজব ও নেতিবাচক কথায় কান না দেবার অনুরোধ করে বলেন, একটা দানবকে পরাজিত ও উচ্ছেদ করতে ঠাকুরগাঁওয়ে ১৩ জনের জীবন গেছে। এরকম সারা দেশে যাঁরা গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মাহুতি দিয়েছেন আমরা সেসব শহীদগণের প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের জয়যাত্রা শুরু করেছি। আমরা নির্বাচনে আমাদের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছি। তারই অংশ হিসেবে, এ জেলায় ভুল্লী ও রুহিয়া কে উপজেলায় উন্নীত করা, মেডিকেল কলেজ, বিমান বন্দর, রাস্তাঘাট ইপিজেড নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও কি কি এখানে করা যায় তার সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঠাকুরগাঁও সফর করেছেন।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কথাও আমাদের মাথায় রাখতে হবে, আমেরিকা-ইরান যুদ্ধে সারা বিশ্বের পাশাপাশি আমরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের সরকার সবসময়ই জনগণকে সাথে নিয়ে যে কোনো সংকট মোকাবেলা করতে প্রস্তুত।

ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে আয়োজিত শুক্রবার বিকেলের এই বিতরণ অনুষ্ঠানে চেক ও ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি।
৭১০ টি পরিবারকে সহায়তা করা হয়। টিন এবং টাকা। ৫০০ টি পরিবারকে ১ বান্ডিল টিন এবং ৩হাজার করে টাকা দেয়া হয়।
৭০ টি পরিবারকে ১ বান্ডিল করে টিন। ১৪০ টি পরিবারকে ৫ থেকে ৬ হাজার টাকা। ২৯৪ টি প্রতিষ্ঠানকে চেক প্রদান করা যায়। সবমিলে অর্থ সহায়তার পরিমান ২০ কোটি টাকা। জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com