1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আরও ৫ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এ নিয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২৯ জনকে অবসর দিলো অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাধ্যতামূলক অবসর দেয়া কর্মকর্তারা হলেন– বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, ফেনী জেলার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাজাহান, চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মির্জা মোহাম্মদ হাছাঁন, শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিচুর রহমান মোল্লা, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহসিনুল কাদির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com