1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। একই কারণে ঢাকা থেকে দুবাইয়ে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত দুবাই ও শারজাহ থেকে ঢাকামুখী ৯টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এয়ার অ্যারাবিয়ার ৫টি ফ্লাইট স্থগিত হয়েছে। এছাড়া এমিরেটস এয়ারলাইনসের দুটি ও দুবাইয়ের দুটি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রবল বর্ষণে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডুবে যাওয়ায় ভারত, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাজ্যসহ অরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গত মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এ বিমানবন্দরে। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও বুধবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ঢাকা থেকে আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের বুধবারের ফ্লাইটের সূচি পুননির্ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com