1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফুটবলের মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা। এই লড়াইয়ে যেন বাড়তি রোমাঞ্চ থাকে পুরো পৃথিবী জুড়ে। সমর্থকদের মধ্যে নানান তর্ক-বিতর্কের লড়াই চলে। তবুও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন পুরো পৃথিবীর সমর্থকরাই।

ফুটবল ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম এল গ্লোবো। তাদের প্রতিবেদন বলছে, ২০২২ সালেই প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। যদিও ম্যাচটির সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুনেই হতে পারে ম্যাচটি। আর এটি হলে আসন্ন কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ ম্যাচ। গেল বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

আর্জেন্টিনা-ইতালি ম্যাচের কাছাকাছি সময়ে ব্রাজিলেরও থাকার কথা ইউরোপেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তারা মাঠে নামতে পারেন। এরপরই আলবিসেলেস্তদের মুখোমুখি হতে পারেন সেলেসাওরা।

তেমন হলে কাতার বিশ্বকাপের আগে সেটিই হবে ব্রাজিল-আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। দু্ই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরের নভেম্বরে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এর আগে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com