1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আলোচিত সেই অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুনামগঞ্জের আলোচিত সেই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রিপন কুমার মোদককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারিত্ব এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক বিয়ে করা, মাদক বিক্রি, অভিযানের নামে মানুষকে হয়রানিসহ বহু অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারিত্ব এবং অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, চাঁদপুর নৌ-ফাঁড়ির এএসপি (রিভার) থাকা অবস্থায় রিপন কুমার মোদক তার প্রথম স্ত্রীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীর স্বীকৃতি পেতে চাঁদপুর নৌ-ফাঁড়িতে এলে স্ত্রী তমা বিশ্বাসকে পিটিয়ে আহত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এছাড়া সীমান্তের হাটগুলোতে অভিযানের সময় ব্যবসায়ী আটকসহ বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com