1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আশপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জরুরি ভিত্তিতে সব ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছি। তারা এখন চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আশেপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি। ডাক্তাররা সেখানে প্রস্তুত আছেন। আমাদের এখানে জায়গার অভাব হলে পাশের বার্ন ইউনিটে রোগী রাখতে পারব। স্যার সলিমুল্লা মেডিকেলেও রোগী রাখতে পারব।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে হতাহতদের দেখতে এসে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জনই হাসপাতালে আসার আগে মারা গেছেন। এছাড়া এই ঘটনায় ১১২ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু মানুষ পুড়েও গেছে। এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছে ৬৭ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। তাদের ২-১ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এখানে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে সবাইকে চিকিৎসা দিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com