1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আ.লীগের আকাশে ৩টি পূর্ণিমার চাঁদ উঠেছে: গোলাম মাওলা রনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গপিউজবিডি ডেস্ক: রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে একটা ইউনিক পার্টি। এ দলের সঙ্গে পৃথিবীর কোনো দলকে তুলনা করা যাবে না। বর্তমানে আওয়ামী আকাশে ৩টি পূর্ণিমার চাঁদ উঠেছে। প্রথমটি হলো— ডামি চাঁদ, দ্বিতীয়টি হলো— স্বতন্ত্র চাঁদ। এবং তৃতীয়টি হলো— নৌকার চাঁদ। এই তিন চাঁদের আকৃতি আকাশের চাঁদের মতো না।

সম্প্রতি সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ নিয়ে এসব কথা বলেন এই সাবেক সংসদ সদস্য।

রনি বলেন, এসব চাঁদের যে চন্দ্রালোক বা বাতাসের যে সুঘ্রাণ, তা কিন্তু ভিন্ন ভিন্ন। একই সঙ্গে আওয়ামী লীগের জিকির শুরু হয়ে গেছে। তাহেরির মতো নৌকা-নৌকা জিকির শুরু করে দিয়েছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, এখন যে আওয়ামী লীগের নির্বাচনি বাতাস। এই বাতাস কোত্থেকে আসছে— আরশে আজিম থেকে, না প্রথম আসমান থেকে এটি টেরই পাওয়া যাচ্ছে না।

সাবেক সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ যা করছে এ দেশে। এটা বুঝার জ্ঞান বিএনপির সিনিয়র নেতারা দূরে থাক, আমাদের বিএনপির যতলোক আছে সবাই আরও ৩৩ বছর গবেষণা করি, তার পরও আওয়ামী লীগের হেকমত বুঝার মতো ক্ষমতা নেই।

তিনি বলেন, সত্যি কথা বলতে— আওয়ামী লীগের যে দায়দায়িত্ব, সব আল্লাহর ওপর চলে গেছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বুঝতে পারেন যে, আওয়ামী লীগ কী করে।

আওয়ামী লীগের মনের মধ্যে কী বলে, মাথার মধ্যে কী বলে এবং কর্মের মধ্যে কী বলে— এটি আল্লাহ ভালো বুঝেন। আমরা তো দূরে থাক, পৃথিবীর কোনো বিজ্ঞানী বুঝতে পারবেন না। বিএনপি যদি আওয়ামী লীগকে গবেষণা করার জন্য আলবার্ট আইনস্টাইনকে নিয়ে আসে, এক মিনিটের মধ্যে মারা যাবে। যার কারণে আওয়ামী লীগ সম্পর্কে বলার কিছু নেই।যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com