1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে আ.লীগ নেতার কাছে চাঁদা দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের সরকারি মুঠোফোন থেকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের নম্বরে ফোন করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউএনও দাবি করেছেন, তার নম্বর ক্লোন করে চাঁদা দাবি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও’র সরকারি মোবাইল নম্বর থেকে তার নম্বরে একটি ফোন আসে। ওপার থেকে ইউএনও পরিচয়ে জরুরি প্রয়োজনে ৫ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু ফোনকলে তার কণ্ঠের সঙ্গে মিল না পাওয়ায় সন্দেহ হয়। বিষয়টি যাচাই করতে ইউএনও’র অফিসের প্রশাসনিক কর্মকর্তা অনিতা গাইনকে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি নিশ্চিত হই।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘কোনো প্রতারক চক্র এটি করতে পারে। ইউএনও’র পক্ষ থেকে লিখিত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com