1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইউক্রেনে অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে, এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই।

নাগরিকদের নিরাপদে চলে যাওয়ার জন্য ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। তবে ইউক্রেনের কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে সোমবার (৭ মার্চ) দেওয়া এক ঘোষণায় একথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন জানান, ‘তাদের ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং চীন বর্তমান ব্যবস্থাকে হটিয়ে নতুন একটি বিশ্বব্যবস্থা প্রনয়নের কথা চিন্তা করছে।’

উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া সরকার। সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com