1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইতালিতে কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত বিভাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইতালির বাণিজ্যিক নগরী মিলান সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত বিভাস চন্দ্র কর কাউন্সিলর পদে জয়লাভ করেছেন। তিনি ক্ষমতাশীল ডেমোক্রেটিক দল (পিডি) থেকে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ৫নং মুনিচিপিওর কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, মিলানোর ৫নং মুনিচিপিওর পিডি প্যানেলের ৩০ জন প্রার্থীর মধ্যে অষ্টম হয়েছেন বিভাস চন্দ্র কর। তার প্রাপ্ত ভোট ১৭৭। বিভাসের বাড়ি চাঁদপুর জেলায়। তার এই বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

এ দিকে, ইতালিতে এবারের স্থানীয় সরকার নির্বাচনে প্রথমবারের মতো রাজধানী রোমে সাত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচন করেছেন। এছাড়াও রোমের বাইরেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ ছিল। ফ্রাসকাটি শহরে পাপিয়া আক্তার নামে আরও একজন নারী অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ১০ জনের মতো বাংলাদেশি বংশোদ্ভূত এবারের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন।

চলতি মাসের ৩ ও ৪ অক্টোবর ইতালির বিভিন্ন প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই নির্বাচনে দেশটির বিভিন্ন শহর ও কাউন্সিলে প্রায় ১২ মিলিয়ন মানুষ ভোট দেন। আগামী ২০২৩ সালে ইতালির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই এবং নিজেদের দলের কর্মসূচি বিশ্লেষণ করার সুযোগ বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, রোমের সিটি নির্বাচনে কোনো দলের এককভাবে কেউ জয় না পাওয়ায় মেয়র ঘোষণা স্থগিত রয়েছে। তবে মধ্য ডানপন্থী প্রার্থী এনরিকো মিকেত্তি মধ্য বামপন্থী রোবেরতো গুয়ালতিয়েরি থেকে ভোটে অনেকাংশে এগিয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com